
হেমন্তের বিদায় শেষে শীতের আগমন,
গা শিরশির থরথর করে, কাঁপে তনু মন।।
তখন, শীতের দুনিয়া কুয়াশার চাদরে ঢাকে,
গরম কাপড়ে সবার শরীর মোড়ানো থাকে।।
শীতের রোদ বড় প্রয়োজন লাগে খুব মিষ্টি,
শীতে চলে পিঠাপুলি, ঘরে ঘরে আসে ইষ্টি।।
হাঁড়ি বাঁধা পড়ে খেজুর গাছের আগায়-
নলেন গুড়ের পায়েস-শীতের মজা বাড়ায়।।
হাড় কাঁপানো শীত জীবনের গতি থামায়,
বৃদ্ধ ও শিশু সহ মানুষ হয়ে পড়ে অসহায়।।
তবু ভালো লাগে এই কাল, শীত ঋতুর ছোঁয়া,
ষড় ঋতুর দেশে শীতের জন্য লাগে বড় মায়া।।
পরিযায়ী পাখি অতিথি হয়ে মোদের দেশে আসে,
হাওড়ের শোভা বাড়ে, যখন পানিতে তারা ভাসে।।
পৌষ আর মাঘ দুই মাসে জুড়েই নামে খুব শীত,
সরিষার ক্ষেতের মধুর শোভা মৌমাছি করে গীত।।
গোলাপ, ডালিয়া, সূর্য মুখী, গাঁদা ফুলের সুঘ্রাণ,
শীতকালে এরা সুভাষ ছড়ায়, গন্ধে মাতে প্রাণ।।
শীতের সবজি স্বাস্থ্যের ভালো-খেতেও লাগে মজা,
পালংশাক, গাজর, টমেটো, লাউ, সীম তরুতাজা।।
জ্যাকেট, মাফলার, শাল, কম্বল, শীতে হয় দরকার,
এগুলো বিক্রি করে অনেকেরই ভালো চলে সংসার।।
শুষ্ক ঋতু পাতাগুলো ঝরেপড়ে-ন্যাড়া হয় গাছপালা,
শীত চলে যায়, ঋতুরাজ আসে-শুরু বসন্তের পালা।।
**************************************
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া।
থানাঃ-এনায়েতপুর।
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ।
বিভাগঃ-রাজশাহী।
দেশঃ-বাংলাদেশ।
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
প্রতিনিধির নাম 














